
কক্সবাজারে এসআরবি’র যৌথ অভিযানে ডিএমপির পর্নোগ্রাফি মামলার ১ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি’র যৌথ আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মোঃ আখতারুজ্জামান(৩১)’কে কক্সবাজার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসআরবি-১৫ (সদর ব্যাটালিয়ন) এবং এসআরবি-০৩ এর যৌথ অভিযানিক দল।
অদ্য (২৬ অক্টোবর)দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে এসআরবি-১৫ (সদর ব্যাটালিয়ন) এবং এসআরবি-০৩ এর যৌথ অভিযানিক দল কক্সবাজার সদর মডেল থানাধীন কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন নতুন রানওয়ের পাশে সিসিইসিসি (ঈঈঊঈঈ) অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
যৌথ অভিযানিক দলের নিখুঁত ও পেশাদার পদক্ষেপে পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি মোঃ আখতারুজ্জামান’কে গ্রেফতার করেছে। এই সময় তার নিকট থেকে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ আখতারুজ্জামান (৩১), পিতা-মোঃ নূর ইসলাম, মাতা-মৃত আয়েশা বেগম, সাং: সোনাতন মধ্যপাড়া, ০৩ নম্বর ওয়ার্ড, থানা-কাউনিয়া, জেলা-রংপুর এর বাসিন্দা।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর অধীনে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তিনি উক্ত মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে ও অপরাধ দমনে এসআরবি’র এই তৎপরতা অব্যাহত থাকবে।