
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্ট –
রবিবার (২৫ অক্টোবর -২০২৬ ) বগুড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে জেলা পুলিশ, বগুড়ার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন।
সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার-ফোর্সদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা মনোযোগ সহকারে শুনেন এবং উত্থাপিত সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জ, সিভিল স্টাফ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...