সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

[print_bangla]

সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকিরকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম এজাহারনামীয় আসামি কবির হোসেন (৬০)-কে গ্রেফতার করেছে এসআরবি-১৫, সিপিএসসি ও এসআরবি-১১, সদর কোম্পানির যৌথ আভিযানিক দল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (২১ অক্টোবর) রাত আনুমানিক ১০টায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন চর কিশোরগঞ্জ এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকির (৪৫) চর কিশোরগঞ্জস্থ তার নিজস্ব ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা চিহ্নিত সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে।

দুর্বৃত্তরা ধারালো চাপাতি ও মারাত্মক দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা রজু করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে অদ্য (২৬ অক্টোবর) আনুমানিক সকাল ০৯:০০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজার এবং এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজার জেলা সদর থানাধীন কলাতলী বিচ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি মো: কবির হোসেন (৬০), পিতা: মৃত মোমতাজ উদ্দিন, সাং: খালিয়ারচর (০৯ নং ওয়ার্ড), ইউনিয়ন ও পোস্ট কালাপাহাড়িয়া, থানা আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ এর বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top