শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

[print_bangla]

রাজু রহমান, স্টাফ রিপোর্টার

এটিএন বাংলা ও এটিএন নিউজের বেনাপোল প্রতিনিধি, শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও শার্শা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আহম্মদ আলী শাহিনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টায় নাভারণ প্রেস ক্লাবের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ননাভারণ প্রেসক্লাবের সভাপতি মোঃ মোফাজ্জেল হোসেন রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নাভারন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ,নাভারন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শার্শা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ,শার্শা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিরন আহমেদ, নাজমুল ইসলাম,হুমায়ুন কবির মিরাজ, ইকরামুল ইসলাম, আরিফুল ইসলাম সেন্টু, আল আমিন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান,নিজামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুস সালাম,শার্শা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল ওয়াহেদ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

দোয়া অনুষ্ঠানে আহম্মেদ আলী শাহিনের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচারনা করেন শার্শা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top