নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩

[print_bangla]

মোঃ ফিরোজ আহমেদ: নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৭০ টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নেতৃত্বে অভিযানে নওগাঁ সদর থানা পুলিশ ও কিউআর টিম অংশ নেয়।
পুলিশ জানায়, সুইপার কলোনিতে মিন্টু বাঁশফোরের বাড়ির সামনে থেকে আপেল প্রামাণিক (৬৫) ও মারুফ সরদার (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে বাবুল দপ্তরি (৬২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে নাকের ড্রপের ছোট কৌটায় রাখা ৮৮ পিস ইয়াবা, পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top