
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
সোমবার (২৬ অক্টোবর ২০২৬ ) বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী রেঞ্জ, রাজশাহীর আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদ, পিপিএম।
এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো: মামুন অর রশিদ।
সম্মানিত অতিথি হিসেবে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে উপস্থিত অতিথি, পুলিশ সদস্য, কোচ ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে রাজশাহী বিভাগের খেলোয়াড়দের, বিশেষ করে নারী খেলোয়াড়দের সাহস, আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন।
তিনি বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা, মেধার বিকাশ এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণ সমাজকে ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও কর্মমুখী জীবন গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। জেলাভিত্তিক প্রতিযোগিতায় বগুড়ার পারফরম্যান্সের উল্লেখ করে আগামীতে জাতীয় পর্যায়ে রাজশাহী চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে, সুন্দর আয়োজনের জন্য আয়োজকবৃন্দ, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন।
পরে কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির সভাপতি ও রাজশাহী জেলার পুলিশ সুপার অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।