রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোবাবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হওয়ায় মাইদুল ইসলাম, আলেয়া বেগম ও চন্দন কুমারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top