রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

দীর্ঘ ৬ বছর চিকিৎসা বঞ্চিত প্যারালাইজড লতিফের পাশে ইউএনও

[print_bangla]

মোঃ শফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি-

খুলনার পাইকগাছায় অর্থাভাবে দীর্ঘ ছয় বছর ধরে চিকিৎসা বঞ্চিত প্যারালাইজড ও শরীর জুড়ে টিউমারে আক্রান্ত অসহায় বৃদ্ধ আব্দুল লতিফ সরদারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ভোরের বাণীতে তার মানবেতর জীবনের খবর প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ভাবে চিকিৎসা সহায়তার উদ্যোগ নেওয়া হয়। জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চরমৌখালী গ্রামের মৃত রজত সরদারের ছেলে আব্দুল লতিফ সরদারের (৬৪) বসবাস চরভরাটের মাত্র দেড় শতক জমির ওপর একটি জরাজীর্ণ ঘরে। দীর্ঘদিন ধরে শরীরজুড়ে টিউমার বহন করার পাশাপাশি তিনি গত ছয় বছর ধরে প্যারালাইজড হয়ে বারান্দায় শয্যাশায়ী অবস্থায় জীবন কাটাচ্ছিলেন। নিজের চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলায় স্ত্রী ফজিলা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন।
অভাবের কারণে স্বামীর চিকিৎসা করাতে পারেননি তিনি। সরকারি সহায়তার আশায় স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি প্রয়োজনীয় সহযোগিতা। ফলে অসহায় দম্পতির জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।
সম্প্রতি লতিফ সরদারের করুণ জীবনসংগ্রামের সংবাদ ভোরের বাণীতে প্রকাশিত হলে বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে শনিবার (১১ জুলাই) সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী নিজে লতিফ সরদারের বাড়িতে গিয়ে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ কেনার উদ্দেশ্যে নগদ আর্থিক সহায়তা লতিফের স্ত্রী ফজিলা বেগমের হাতে তুলে দেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। তিনি জানান, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে লতিফ সরদারের জন্য দীর্ঘমেয়াদি সরকারি সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। হঠাৎ পাওয়া এই মানবিক সহায়তায় স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটিতে। দীর্ঘদিনের অবহেলা আর কষ্টের মাঝে প্রশাসনের এই উদ্যোগ তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘ ৬ বছর চিকিৎসা বঞ্চিত প্যারালাইজড লতিফের পাশে ইউএনও

১১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top