রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, রয়েছে একাধিক মামলা

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যৌথ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পিরোজপুর এবং ভাণ্ডারিয়া থানা পুলিশের যৌথ অভিযানে পৌরসভার লক্ষ্মীপুরা এলাকার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন জেলখানার পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. ফোরকান আকন (৩৫)। তিনি ভাণ্ডারিয়া পৌরসভার লক্ষ্মীপুরা এলাকার বাসিন্দা, তার পিতার নাম মৃত সিদ্দিকুর রহমান৷

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ভাণ্ডারিয়া থানা পুলিশ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, রয়েছে একাধিক মামলা

১১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top