
সিদ্ধান্ত
রিফাত দেওয়ান
আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নেবার দিন সামনে
কোলাহলপূর্ণ বন্দরে বজ্রপাত হচ্ছে ক্ষণে ক্ষণে,,
চলছে পিশাচের নগ্ন-নৃত্য বিকৃত মানসিকতা।
অত্যাচারী রাজা হয়-আমরা তাঁর প্রজা !!
আর নয় আর নয় আর নয় মেনে নেওয়া
সামনে আমাদের দ্রুত সিদ্ধান্ত নেবার পালা।
আমার এ বুকে দেশ মাটি ও মানুষ আছে মিশে
মনষ্যলীলার ভূমিতে, ডাকে পাখি মধুর শিষে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...