মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ৩০শে আষাঢ়, ১৪৩৩

বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বগুড়ার জেলার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার সহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত ৮ টার দিকে আদমদীঘি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৩ জুলাই) সকালে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিফ (১৯) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আবদুর রহমান বাবুর ছেলে মো. রায়হান (১৯)। আদমদীঘি থানা পুলিশ জানিয়েছেন, গত শনিবার গভীর রাতে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে দুর্বৃত্তরা কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আদমদীঘি পুলিশ তদন্ত করে রবিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে আদমদীঘি বাজার থেকে দুই চোরকে গ্রেপ্তার করেন। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য মতে, বগুড়া সদর এলাকার গোদারপাড়া বাজারে অবস্থিত এক ব্যাংক কর্মকর্তার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মারুফ নামের এক যুবকের কাছ থেকে চুরি যাওয়া সকল মালামাল উদ্ধার করেন। আদমদীঘি থানার ওসি (তদন্ত) মো.শহিদুল ইসলাম বলেন, পুলিশ অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ ২ জন কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আদমদিঘী থানা ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, আজ সোমবার সকালে গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top