মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ৩০শে আষাঢ়, ১৪৩৩

নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় অভিযান, ৪ জন গ্রেপ্তার

[print_bangla]

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার বিশেষ অভিযানে অনলাইন জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পার নওগাঁ সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১), নাহিদ হাসান (৩০), মশিউর রহমান (৩১) ও আরিফ হোসেন (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।
এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি অনলাইন জুয়ার সেন্টার পরিচালনা করে বিভিন্ন কিশোর ও তরুণকে জুয়ায় উদ্বুদ্ধ করছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় অভিযান, ৪ জন গ্রেপ্তার

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top