মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

ভাইয়ের ছেড়ে যাওয়া আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ মির্জা ফয়সল আমিনের

[print_bangla]

 

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি এ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী।


দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা।
মির্জা ফয়সল আমিন দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃত্বে রয়েছেন। তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তরে ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংবিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়। তাঁর ছেড়ে যাওয়া আসনে এবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন।

মির্জা ফয়সল আমিনের মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এখন দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন দলটির নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাইয়ের ছেড়ে যাওয়া আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ মির্জা ফয়সল আমিনের

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top