
এনামুল হক : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে সারের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এসময় সোনামুখী বাজার এলাকায় অবস্থিত সার ও কীটনাশকের দোকানসমূহে এসময় নিবন্ধনবিহীন কোম্পানির কীটনাশক, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে জনপ্রিয় ট্রেডার্স কে বারো হাজার টাকা এবং আমিনা ট্রেডার্স কে কুড়ি হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
কাজিপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া এই আদালত পরিচালনা করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন জনাব উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোজাহিদুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যদের একটি টিম।
এ/জে
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...