অশ্লীলতার অভিযোগে কাজিপুরের সোনামুখী মেলা বন্ধ

[print_bangla]

 

এনামুল হক, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী মেলা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার রাতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশ অভিযান চালিয়ে মেলা বন্ধ করে দেয় বলে জানান জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

দুর্গাপূজার পর প্রতিবছর সোনামুখীতে এ মেলা বসে। পুরোনো এ মেলা মূলত কাঠের আসবাবপত্রের জন্য পরিচিত। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এ মেলায় আসেন। এবার মেলার পাশাপাশি দুটি মঞ্চে সার্কাস ও যাত্রা দেখার ব্যবস্থা করা হয়েছিল।

সহকারী কমিশনার নাজমুল হোসেন বলেন, মেলায় সার্কাস ও যাত্রায় অশ্লীল নৃত্য দেখানোর অভিযোগ পাওয়া গেছে। রাত ৮টা পর্যন্ত মেলা চালানোর অনুমতি থাকলেও নিয়ম না মেনে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক বাজিয়ে সার্কাস ও যাত্রা চলছিল। এসব কারণে মেলা বন্ধ করা হয়েছে।

মেলায় বিকাল ৩টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত তিন দফায় সার্কাস দেখানো হতো। এর টিকিটের দাম ছিল ১০০ থেকে ১৫০ টাকা। আর রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলত যাত্রা। এর টিকিটের দাম ছিল ২০০ থেকে এক হাজার টাকা। এসব সার্কাস ও যাত্রায় অশ্লীল নৃত্য দেখানোর অভিযোগ ওঠে। এ নিয়ে কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মেলার অনুমতি দেওয়ার সময় আয়োজকদের কিছু শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেসব শর্ত না মেনে অশ্লীল নৃত্যসহ নিয়মের বাইরে বিভিন্ন কাজ করেছেন। এ কারণে মেলা বন্ধ করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে মেলা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন আয়োজকরা। তারা আবার মেলা চালুর অনুমতি চেয়েছেন।

মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালাম তোতা বলেন, ষড়যন্ত্র করে ছড়ানো ভিডিও ও মিথ্যা তথ্যের ভিত্তিতে মেলা বন্ধ করা হয়েছে। এতে কাঠের আসবাবপত্র ও খেলনার ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। তাই আবার মেলা চালুর অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।
এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অশ্লীলতার অভিযোগে কাজিপুরের সোনামুখী মেলা বন্ধ

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top