
এনামুল হক,কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস ( সিজন-২) এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, কাজিপুর থানার অফিসার ইন চার্জ আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট এর অধ্যক্ষ নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, যুব উন্নয়ন অফিসার জুলফিকার আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিকসহ স্কুল, কলেজের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ/হ
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...