
দাগনভূঞা প্রতিনিধি:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলামের সঞ্চালনায় অতিথি বক্তা ছিলেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাছান ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবদুল্লা আল হাসান। এসময় উপস্থিত দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

প্রশিক্ষণে দুই ব্যাচে ২০ জন করে মোট ৪০ জন মৎস্যচাষী অংশ নেন। প্রশিক্ষণে মাছ চাষ, মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা: মাছ/চিংড়ির রোগবালাই ও তার প্রতিকার এবং গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...