রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

মাঠ থেকে উঠে আসবে আগামীর ক্রীড়া তারকা—এমন প্রত্যাশা সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি চালু করা হয়েছে।

(৫ নভেম্বর বৃহস্পতিবার ) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামেও আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক সূচনা করেন।

এ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্থানীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় উদ্বোধন শেষে রাজশাহীতেও অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতি: সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, অতি: বিভাগীয় কমিশনার ( যুগ্ম সচিব ) মো. রেজাউল আলম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের যথাযথ প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার উপযোগী করে গড়ে তোলার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

০৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top