টেকনাফের নয়াপাড়া পাহাড়ে ডাকাতের গুলিতে সেনাসদস্য নিহত

[print_bangla]

 

আবু বক্কর কক্স বাজার জেলা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় নতুন স্থাপিত সেনা ক্যাম্পের এক সৈনিক নিহত হয়েছেন।
​স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮.৩০ ঘটিকায় সন্ত্রাসীদের ওত পেতে থাকা হামলার শিকার সৈনিকের মৃত্যু ওই এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা একটি সশস্ত্র ডাকাত দলের তৎপরতা রোধে সম্প্রতি পাহাড়ি এলাকায় নতুন সেনা ক্যাম্প স্থাপন করা হয়। আজ দায়িত্ব পালনকালে বা অভিযান পরিচালনার সময় ডাকাতরা অতর্কিত গুলি চালালে ওই সেনা সদস্য গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
​দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের আত্মত্যাগ অত্যন্ত বেদনাদায়ক। দেশের সুরক্ষায় জীবন উৎসর্গকারী বীর সেনার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

টেকনাফের নয়াপাড়া পাহাড়ে ডাকাতের গুলিতে সেনাসদস্য নিহত

০৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top