
পেয়ার আলী, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাঁজা সেবনের অপরাধে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডিত যুবকের নাম মো. মুন্না (২৩)। তিনি হরিপুর উপজেলার দনগাঁও গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে হাতেনাতে ধরা পড়েন মুন্না। পরে ভ্রাম্যমাণ আদালতের মামলা নং-১২৬/২০২৬, তারিখ ০৫/১১/২০২৬ খ্রিষ্টাব্দ মূলে তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...