শিবগঞ্জের সোলাগাড়ী শাহ লস্কর জিলানী (রঃ) মাদ্রাসার কেজি শাখার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

[print_bangla]

 

আব্দুর রহিম স্টাফ রিপোর্টার:বগুড়ার শিবগঞ্জ উপজেলার সোলাগাড়ী শাহ লস্কর জিলানী (রঃ) দাখিল মাদ্রাসার কেজি শাখার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৫ নভেম্বর) দুপুরে মাদ্রাসা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোমলমতি শিশুদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার আব্দুল গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিচক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি নুর আলম। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সুপার আব্দুল গফুর, সহ সুপার শহিদুল ইসলাম,সহকারী মাওলানা শহিদুল ইসলাম, আব্দুর রশিদ মুন্সি, আব্দুল মাজেদ মন্ডল, বিএনপি নেতা মোজাফফর হোসেন, আইনাল হক, যুবদলনেতা রাকিবুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মেহেদুল ইসলাম, অভিভাবক মোশাররফ হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আলী মর্তুজা।

এসময় উপস্থিত ছিলেন, আব্দুস ছাত্তার, আব্দুল মতিন বাবলু, মাওলানা আব্দুল আলিম, ফিরোজ কবির, ফেরদৌস মন্ডল, হানিফ প্রমানিক,সেলিম রেজা, মহিফুল ইসলাম, এছাড়া বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, “শিশুদের প্রাথমিক শিক্ষাই ভবিষ্যৎ জীবনের ভিত্তি। তাই শুধু মাদ্রাসার ওপর নির্ভর না করে অভিভাবকদেরও ঘরের পরিবেশ পড়াশোনার উপযোগী রাখতে হবে এবং সন্তানের নিয়মিত খোঁজখবর নিতে হবে।” মাদ্রাসার শিক্ষার মান আরও এগিয়ে নিতে তাঁরা সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শিবগঞ্জের সোলাগাড়ী শাহ লস্কর জিলানী (রঃ) মাদ্রাসার কেজি শাখার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

০৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top