রবিবার ১৪ই জুন, ২০২৬ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

নারীর টানে বাড়ি ফেরা

[print_bangla]

নারীর টানে বাড়ি ফেরা
মোঃ রফিকুল ইসলাম হৃদয়

ইট পাথরের এই শহরে
মনটা কেবল কাঁদে,
ছুটির ঘন্টা বাজতেই
প্রাণ নাড়ির টানে বাঁধে।

নারীর টানে সবাই যাচ্ছে বাড়ি
লঞ্চ, বাস, ট্রাক, ট্রেন, কিংবা ফেরি।
লঞ্চ, বাস, ট্রেনের উপচে পড়া
ভিড়ের কোলাহল,
সবার চোখে আপন
নীড়ে ফেরার অশ্রুজল।

পথ চেয়ে আছে বুড়ো মা আমার
আঁচল পেতে ওই দুয়ারে বসি,
খোকা ফিরবে এই আশাতে
মনে জাগে তার খুশির শশী।

নাড়ির টানে বাড়ি ফেরা
অনন্ত এক সুখ,
এই টানেই মুছে যায়
সব ক্লান্তি আর দুখ।
জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নারীর টানে বাড়ি ফেরা

২৭ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top