রবিবার ১৪ই জুন, ২০২৬ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

আরডিএ’র নয়া চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট’র দায়িত্ব গ্রহন

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-

১৪ জুন ২০২৬ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করলে রাজশাহী মহানগর ছাত্রদলের ও যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির বর্তমান সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। তিনি রোববার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণাললের সচিব নজরুল ইসলাম এর নিকট হতে এই দায়িত্বভার গ্রহন করেন। তিনি দায়িত্ব গ্রহনের পর রাজশাহীবাসির কাছে দোয়া চেয়েছেন তিনি। আজ সোমবার আরডিএ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বসবেন বলে জানা গেছে। উল্লেখ্য বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী উন্নয়ন আইন, ২০১৮-এর ধারা ৫ (২) অনুযায়ী অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারী, আধা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান/সংগঠন এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য এই নিয়োগ প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশকি নিয়োগ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক প্রদানকৃত নিয়োগে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী এই স্বাক্ষর করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরডিএ'র নয়া চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট'র দায়িত্ব গ্রহন

১৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top