
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। এতে অনগ্রসর জনগোষ্ঠীর ২৫ জন অংশ গ্রহণ করে। সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, রবিবার (১৪ জুন) সকাল হতে জেলা সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কোর্সের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন এর উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ প্রশিক্ষণ কোর্সে বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ,কে,এম, মনজুরে মাওলা, হটিকালচার সেন্টার খোকশাবাড়ী সিরাজগঞ্জের সিনিয়র উদ্যাণতত্ত্ববিদ কৃষিবিদ শহিদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম। এসময়ে সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জানা যায় যে, উক্ত প্রশিক্ষণ কোর্স শেষে পুনর্বাসনের জন্য প্রশিক্ষণার্থীদের এককালীন ৫০,০০০/পঞ্চাশ হাজার টাকা অনুদানের ব্যবস্থা রয়েছে।
আরও জানা যায় যে, অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ‘অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’ বাস্তবায়ন করছে এর আওতায় শিক্ষা উপবৃত্তি, বিশেষ ভাতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন সহায়তার মাধ্যমে এদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা। এই কর্মসূচির প্রধান কার্যক্রম ও লক্ষ্যগুলো হলো-শিক্ষা উপবৃত্তিঃ অনগ্রসর সম্প্রদায়ের স্কুলগামী শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তুলতে চার স্তরে মাসিক উপবৃত্তি দেওয়া হয়। বিশেষ ভাতাঃ ৫০ বছর বা তদূর্ধ্ব বয়সের অক্ষম ও অসচ্ছল ব্যক্তিদের জনপ্রতি মাসিক বিশেষ ভাতা প্রদান করা। প্রশিক্ষণ ও পুনর্বাসনঃ কর্মক্ষম অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত করা এবং প্রশিক্ষণোত্তর পুনর্বাসন সহায়তা দেওয়া হয়। অন্তর্ভুক্ত জনগোষ্ঠী-বাংলাদেশে জেলে, সন্যাসী, ঋষি, বেহারা, নাপিত, ধোপা, নিকারী, পাটনী, কাওড়া, তেলী, সুইপার, মেথর, ডোমার, ডোমসহ চা শ্রমিক, বেদে, অনগ্রসর ও হিজড়া সমাজের চরম অবহেলিত ও উপেক্ষিত জনগোষ্ঠী এই কর্মসূচির সুবিধাভোগীরা। জে/এ
