রবিবার ১৪ই জুন, ২০২৬ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ধুনটে বিএনপি’র এমপি’র গাড়িতে হামলা-ভাংচুর, ছাত্রলীগ গ্রেফতার

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এমপির গাড়ির বহরে ককটেল হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সাকিব শাহরিয়ার খান বিজয় (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাকিব শাহরিয়ার বিজয় ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম আজাদের ছেলে। সে পৌর ছাত্রলীগের সভাপতি। শনিবার রাতে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ নেতাকর্মীদের নিয়ে ১১ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগকালে শহরের কলাপট্টী এলাকায় পৌছেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জিএম সিরাজের গাড়ির বহরে ককটেল হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে বিজয়কে গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এই মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে বিএনপি’র এমপি’র গাড়িতে হামলা-ভাংচুর, ছাত্রলীগ গ্রেফতার

১৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top