সোমবার ১৫ই জুন, ২০২৬ ১লা আষাঢ়, ১৪৩৩

কাজিপুরের বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

[print_bangla]

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি-

১৫ জুন সোমবার বিকাল সাড়ে ৪ টায় স্কুল প্রাঙ্গনে কাজিপুরের শুভগাছা ইউনিয়নের বয়ড়াবাড়ি সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ দিপু সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে তিনি উল্লেখ করেন, গত ১৪ জুন আজকের খবর নামের একটি পেইজে ওই স্কুলে ২ জন ছাত্র শিরোনামে একটি ভিডিও ক্লিপ প্রচার হয়েছে। ওই সংবাদের প্রতিবাদ করে তিনি নিজের মতামত তুলে ধরেন। তিনি জানান এমনিতে নদী ভাঙ্গন কবলিত এলাকার স্কুল গুলোতে শিক্ষার্থী কম। অপর দিকে ঘটনার দিন অনুমান ১ টার সময়ে আমার শারিরিক অসুস্খতার কারণে আমি ক্লাস্টার এটিও স্যারের থেকে ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করি। পরে জানতে পারি স্কুলের একটা ছেলে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে বাড়ি চলে যায়। এ সময় তার কয়েকজন সহপাঠীও স্কুল থেকে বাড়ি চলে যায়। ফলে স্কুলে শিক্ষার্থী কমে যায়। ওই সময় সাংবাদিকগণ গেলে এ ঘটনার অবতারনা ঘটে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরের বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

১৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top