সোমবার ১৫ই জুন, ২০২৬ ১লা আষাঢ়, ১৪৩৩

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার

[print_bangla]

মাদারীপুর প্রতিনিধি-

মাদারীপুরে বিশেষ অভিযান পরিচালনার সময় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার কাটারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদারীপুর সদর থানার মিরাকান্দি এলাকায় মজিবর মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ গাড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ হাছিবুল হাসান ওরফে জসিম মোল্লা (৩০), পিতা: হারেজ মোল্লা, মাতা: সুফিয়া বেগম, গ্রাম: মীরাকান্দি, থানা: সালথা, জেলা: ফরিদপুর এবং মজনু শেখ (৩৫), পিতা: মুন্নাফ শেখ, মাতা: স্বপ্না বেগম, গ্রাম: পশ্চিম গঙ্গাবদ্দী, থানা: কোতোয়ালি, জেলা: ফরিদপুরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার কাটার এবং একটি পিকআপ গাড়ি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (নং-৫০, তারিখ: ১৪ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার

১৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top