রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে-সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ খ্রি. উদযাপন করা হয়েছে। এতে র‍্যালি প্রদর্শন, আলোচনা সভা, সমবায়ীদের মাঝে ঋণের চেক ও বৃক্ষ বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জের আয়োজনে, সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখ হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।পরে র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. এম. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা, চেক বিতরণ এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন (বিআরডিবি) সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ জিহাদ খান এবং পরিচালনা করেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিয়াউর রহমান। আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি সিরাজগঞ্জের সভাপতি মোঃ নূরুল হক। এসময় অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সমবায়ী, ঋণগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম জোরদারে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে গাছের চারা এবং ঋণের চেক বিতরণ করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

০৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top