
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আসন্ন সম্মেলন সফল করার লক্ষ্যে দিরাই পৌর শাখার আহ্বায়ক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে দিরাই পৌরসদরের দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা সম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সুদ্বীপ কুমার দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক বকুল বণিক।
সভায় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জেলা সম্মেলন শুধু একটি সাংগঠনিক কর্মসূচি নয়, এটি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রমকে আরও বেগবান করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই সম্মেলনকে সফল করতে দিরাই পৌর শাখার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য রবিন দাস, অসীম রায় চৌধুরী, মৃদুল কান্তি রায় চৌধুরী, সমীর রায়, রবীন্দ্র বৈষ্ণব, দিপংকর বনিক, হিল্লোল পুরকায়স্থ, সুরঞ্জন পাল, দেবেশ তালুকদার, প্রীতি দেবনাথ, ধনঞ্জয় নন্দী, উপানন্দ মজুমদার, রনদা তালুকদার, মানিক চৌধুরী, দেবাশীষ দাস, সঞ্জয় তালুকদার, সুমন রায়সহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা।