
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-
শুক্রবার (৩১ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বিলাইছড়ি উপজেলাধীন ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাপ্তাই লেক সংযুক্ত রাইংখ্যং নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ টি ইঞ্জিন চালিত নৌকা, ২ টি সাধারণ নৌকা, ১৮,০০০ বর্গফুট সুতার জাল এবং ১৫,০০০ বর্গফুট কারেন্ট জাল আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত কাঠের নৌকা ও সুতার জাল বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙ্গামাটি এর নির্দেশনা মোতাবেক প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে ফেলা হবে বলে জানা যায়। উল্লেখ্য যে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর ১২ বিধিমালা লংঘনের কারনে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী অবৈধ মৎস্য জাল জব্দ করা হয়।
উল্লেখ্য যে, পাহাড়ি ঢলে পানি বাড়ার সাথে সাথে রাইংখ্যং খালে, কুতুব দিয়া, আমতলী, কেরনছড়ি, কেংড়াছড়ি, শামুকছড়ি, ভালাছড়ি, দীঘলছড়ি, মাছকাবাছড়া, মালূম্যা, চাইন্দ্যা ও উলুছড়ি এলাকায় মাছ ধরতে দেখা গেছে। দেখা গেছে বিকালে ও এক দম সকালে বাজারে ও স্থানীয় দোকান গুলোতেও মাছ বিক্রি করতে। এই সব এলাকায় আরো নজরদারি বৃদ্ধি করার জন্য বিএফডিসি’র অনুরোধ জানান স্থানীয় সচেতন মহল। জে/এ
