
্এনামুল হক, স্টাফ রিপোর্টার: সবার জন্যে নিরাপদ বাসযোগ্য দেশ গড়তে দেশব্যাপী দুইলক্ষ গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসল্লী ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার চকদামপুর জামে মসজিদে এই বিতরণকাজে অংশ নেন আস সুন্নাহ ফাউন্ডেশনের একঝাঁক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবী। এছাড়া স্থানীয় শিক্ষক, সমাজকর্মি, কৃষক ও খেটে খাওয়া সাধারণ মানুষও এই কাজে অংশ নেন। এসময় তারা গাছের চারা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই কার্যক্রম পরিচালনা জন্যে আস সুন্নাহ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে সংগঠনটি পক্ষে উপজেলার সোনামুখী সোনার তরী বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় আস সুন্নাহ ফাউন্ডেশনের কর্মিদের সাথে আরও উপস্থিত ছিলেন গাছাবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব আল আমিন সিরাজী, রক্তদানে সোনামুখী’র সিনিময়র পরিচালক বায়েজিদ আহমেদ, স্থানীয় স্বেচ্ছাসেবক হাফেজ হিজবুল্লাহ, আশরাফুল ইসলাম প্রমূখ।
এ/জে