বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ১লা আশ্বিন, ১৪৩৩

আদমদীঘি থানায় ০৬ টি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক স্টাফ, রিপোর্টার –

বগুড়ার আদমদীঘি থানার অধীনস্থ ০৬ টি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১২ টার দিকে আদমদীঘি থানায় চত্বরে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

এ প্যারেড অনুষ্ঠানে বক্তব্য এবং বিভিন্ন কাজের অনুপ্রেরণা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন, আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া।

প্যারেডে থানার আওতাধীন ০৬ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় গ্রাম পুলিশদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও আদমদিঘী থানা (ওসি ) আসন্ন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে, বিভিন্ন পূজা মন্ডপ সম্পর্কে, এবং ঐসব এলাকার নিরাপত্তা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে, কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, দুর্ঘটনা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত থানায় অবহিত করতে বলা হয়।

এ ছাড়া স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় রেখে সন্দেহজনক কোনো কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, থানার এসআই এবং কনস্টেবলগণ।

প্যারেডে উপস্থিত গ্রাম পুলিশদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘি থানায় ০৬ টি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top