মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময়

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ১৫ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি। এতে সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম মোল্যা।

সভায় মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মাদক প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদার এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময়

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top