মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

হযরত আবু বকর সিদ্দিক সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

[print_bangla]

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় হযরত আবুবকর ছিদ্দিক (রা.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ছাত্র ফয়সালের সঞ্চালনায় এবং মাদ্রাসার সুপার জনাব রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি কাজী শাকের আহম্মদ চৌধুরী। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকদের সচেতনতা, সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় মনোযোগ এবং মাদ্রাসার উন্নয়নে সবার সহযোগিতার আহ্বান জানান।

আলোচনা শেষে মাদ্রাসার উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের জন্য বিশেষ দোয়া করা হয়। বিশেষভাবে শ্রদ্ধেয় নুর মোহাম্মদ ও মোজাম্মেলসহ মাদ্রাসা কমিটি ও এলাকাবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান (প্রবাসী), সেক্রেটারি মো. জসিম, লোকমান, মো. হোছেন, মুহাম্মদ ইকবাল, আব্দুল আলিম, আব্দুল আজিজসহ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হযরত আবু বকর সিদ্দিক সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top