
এমএফএইচ রাজু | ঝালকাঠি | ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণ ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এসব ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলার জনকল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান আরও বাড়াতে ভবিষ্যতেও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।