মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ১৪ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২১ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে ভাণ্ডারিয়া থানাধীন ইকড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ইকড়ি ৪ নম্বর ওয়ার্ডের মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে মো. জসিম হাওলাদার (৪০), একই এলাকার মৃত সামসুল হক হাওলাদারের ছেলে মো. সরোয়ার হাওলাদার (৩৫) এবং পশ্চিম পশারিবুনিয়া এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে মো. মিরাজ হাওলাদার (২৯)। তারা সবাই ভাণ্ডারিয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top