সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় মধ্য পৈকখালী কৃষাণ ক্লাবের উদ্বোধন

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ১৩ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী এলাকার কৃষকদের সমন্বয়ে গঠিত মধ্য পৈকখালী কৃষাণ ক্লাব-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

একতাই শক্তি, কৃষিই সমৃদ্ধি স্লোগানকে সামনে রেখে কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নতমানের ফসল উৎপাদনের লক্ষ্যে ক্লাবটি গঠন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

প্রাথমিকভাবে ৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আলহাজ্ব মোস্তফা মোল্লা সভাপতি এবং মো. হেলাল উদ্দীন আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইখতেখাইরুল আলম, মো. আতিকুর রহমান ও মো. হাসিবুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সব কাজের সফলতার পেছনে ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি ও কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। তাই কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এমন উদ্যোগ প্রশংসনীয়।

তারা আরও বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমনসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে ভাণ্ডারিয়া উপজেলা কৃষি দপ্তর সবসময় কৃষকদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এ সময় বক্তারা মধ্য পৈকখালী কৃষাণ ক্লাব-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা মো. শামীম হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ড উত্তর পৈকখালী বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হারুন আর রশীদ মোল্লা, কামরুজ্জামান চান্দে আলী, শহীদ সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় মধ্য পৈকখালী কৃষাণ ক্লাবের উদ্বোধন

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top