
এনামুল হক,কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি চরপাড়া থেকে গতকাল রবিবার ১৩ই সেপ্টেম্বর কাজিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে কাজিপুর থানা পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: শাফিউল ইসলাম এবং তার মা মোসা: কল্পনা খাতুন এর বসতবাড়ির শয়ন কক্ষ থেকে তাদের হেফাজতে থাকা ২ কেজি ৭৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
অন্য আরেকটি অভিযানে কাজিপুর থানার সোনামুখী এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক এর বসতবাড়ির শয়ন ঘর হতে তার হেফাজতে থাকা ২১ পিস ইয়াবা উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়েছে।
উভয় ঘটনায় পৃথকভাবে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এ/হ
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...