
স্টাফ রিপোর্টার:
বগুড়ার মোকামতলায় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মোকামতলা মহিলা কলেজ হলরুমে এ সভার আয়োজন করা হয়। মোকামতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজের সভাপতিত্বে এবং সদস্য সচিব উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রোকন উদ-দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক নুরে আলম মামুন তালুকদার, তোফায়েল আহম্মেদ সাবু, আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, আব্দুল ওয়ারেস আকন্দ, আব্দুল লতিফ সরকার এবং মোকামতলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিচিতি সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করার বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জে/এ
