
রাজু রহমান, স্টাফ রিপোর্টার-
যশোরর শার্শার নাভারণে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রাক নির্বাচণী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সামাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় স্কুলের হলরুমে স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,স্কুলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দীন আহম্মেদ,শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান,নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম,মোছাঃ রেবেকা সুলতানা,মোঃ মাসুদুর রহমান টিটু,মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আবু সোহান আজাদ, বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ সালে মোট ১১৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল হাসান জহির তার বক্তব্যে বলেন,বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় শুধু শার্শা উপজেলা নয়, যশোর জেলার মধ্যে একটি স্বনামধন্য স্কুল, এই স্কুলের ভালো ফলাফল করার জন্য ছাত্রছাত্রী,অভিভাবক ও শিক্ষক সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। এবং পরস্পর পরস্পরের সহযোগীতা পূর্ণ মনোভাব থাকলে ছাত্রছাত্রীরা অবশ্যই ভালো ফলাফল করবে।
তিনি বলেন যারা টেষ্ট পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে ব্যার্থ হয়েছে তারা যদি সময়ে মধ্যে নিজেদের পড়ার টেবিলে ফিরে না আসে এবং চুড়ান্ত পরীক্ষায় পাশ করতে না পারলে তাকে পরীক্ষায় অংশ নিতে পারবে না। প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোনের বিষয়ে বলেন,ছেলেমেয়েদের লেখাপড়ার প্রধান অন্তরায় এই মোবাইল ফোন। আমি অভিভাবকদের অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানদের মোবাইল ফোন দিবেন না। তিনি শিক্ষকের উদ্দেশ্যে বলেন প্রতিনিয়ত লক্ষ্য রাখবেন কোন ছাত্রছাত্রী যেন মোবাইল নিয়ে ক্লাসে প্রবেশ করতে না পারে। অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও অভিভাবক অংশগ্রহন করেন। জে/এ
