রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ২৯শে ভাদ্র, ১৪৩৩

রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব

[print_bangla]

 

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।

রাজশাহীর বাঘা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী মো. রাকিবুজ্জামান রাকিব। সমাজের পিছিয়ে পড়া ও দুর্দিনে থাকা মানুষের কষ্ট লাঘবের অংশ হিসেবে তিনি ওয়ার্ডের বলিহার পূর্বপাড়া এলাকার দুটি অসচ্ছল ও অসুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

সহায়তা পাওয়া পরিবারগুলো হলো—একই এলাকার ষাটোর্ধ্ব মো. নিহার এবং নিয়নি রানী (৫০)। হঠাৎ অসুস্থতা ও চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত পরিবার দুটি এই সহায়তার ফলে কিছুটা স্বস্তি পাবে বলে স্থানীয়রা মনে করছেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল হাজী, সুকুমার, বিশ্বনাথ প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে মো. রাকিবুজ্জামান রাকিব জানান, জনপ্রতিনিধিত্বের চেয়ে মানুষের সেবা করা অনেক বড় দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে কোনো মানুষ অসহায়ত্বে থাকবে না। ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top