শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ২৮শে ভাদ্র, ১৪৩৩

ফেনীর চাঞ্চল্যকর ৪ অপহরণ মামলার আসামি র‍্যাবের জালে গ্রেফতার

[print_bangla]

ফেনীর চাঞ্চল্যকর ৪ অপহরণ মামলার আসামি র‌্যাবের জালে গ্রেফতার

মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার

সারাদেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা ফেনী জেলার চাঞ্চল্যকর ও লোমহর্ষক ৪ তরুণ অপহরণের ঘটনার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীর (২৯)’কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। গতকাল ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শুক্রবার রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল।

র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অপহরণ মামলার আসামি অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থান নেয়। সেখানকার ‘এনামুল হক জনির কুলিং কর্নার’-এর সামনে আসামির উপস্থিতি নিশ্চিত হয়ে ক্ষিপ্রতার সাথে অভিযান পরিচালনা করে অভিযুক্ত জাহাঙ্গীর’কে আটক করতে সক্ষম হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর (২৯) কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে। প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি গত জুন ২০২৬ খ্রিস্টাব্দে ফেনীর ৪ তরুণ অপহরণের ঘটনায় টেকনাফ থানায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ফেনীর চাঞ্চল্যকর ৪ অপহরণ মামলার আসামি র‍্যাবের জালে গ্রেফতার

১২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top