শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ২৮শে ভাদ্র, ১৪৩৩

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে ১২ হাজার টাকা জরিমানা

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলার দুটি ফলের দোকানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য, যেমন-কেক, চিপস ও মিষ্টি পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে সংশ্লিষ্ট দুই দোকানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ধারায় উভয় দোকানকে মোট ১২,০০০ (বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত মালামাল পুড়িয়ে ফেলা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমেনা মারজান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে ১২ হাজার টাকা জরিমানা

১২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top