শিবগঞ্জের ধারিয়া গাংগইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

[print_bangla]

 

স্টাফ রিপোর্টার বগুড়া:

আগামী ৮ই ডিসেম্বর রোজ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধারিয়া গাংগইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আখতারুজ্জামান মহসীন সভায় সভাপতিত্ব করেন। বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন এবং মাহফিলকে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সভাপতি রায়হান মন্ডল ও বিএনপি নেতা লোকমান হোসেন।

এ ছাড়া সহকারী শিক্ষক মাওলানা শাহজাহান আলী, আনোয়ার হোসেন, মনসুর রহমান, ওবায়দুর রহমান ও ক্বারী আনোয়ারুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শিবগঞ্জের ধারিয়া গাংগইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top