রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ২৯শে ভাদ্র, ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে মোহনপুরের ধুরইল বালিকা মাদ্রাসায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

[print_bangla]

মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী থেকে

 

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

​কর্মসূচি চলাকালে মাদ্রাসার চারপাশ, শ্রেণিকক্ষ ও প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ নুরুজ্জামান, সহকারী প্রধান মোঃ লুৎফর রহমান, অভিভাবক সদস্য মোঃ আবুল কালাম আজাদ (কালিম) এবং ধুরইল গ্রামের বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান বেলাল।

​পরিচ্ছন্নতা অভিযান শেষে প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ নুরুজ্জামান বলেন, “ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়তে নিয়মিত পরিচ্ছন্নতা রক্ষা করা জরুরি। আমরা সপ্তাহে অন্তত দুই দিন মাদ্রাসা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো এবং প্রতিষ্ঠানটিকে ডেঙ্গুমুক্ত রাখবো, ইনশাআল্লাহ।”

​এ সময় স্থানীয় অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিজ নিজ বসতবাড়ি পরিষ্কার রাখার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ডেঙ্গু প্রতিরোধে মোহনপুরের ধুরইল বালিকা মাদ্রাসায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top