
বাংলাদেশের মানচিত্র
রিতুনুর
হৃদয়ের গহীনে খুব যত্ন করে
তোমায় ধরে রাখি,
সকাল হলে লাল সবুজের দিকে
চলে যায় এই আঁখি।
জন্ম নিয়ে দেখেছি তোমার বুকে
লুকিয়ে আছে কত যে,
এই কাদা মাটিতে সুখ।
জীবনের শেষ অবধি
তোমায় যাব ভালোবেসে,
দুঃখ পেলেও কারণে অকারণে
তাই উঠি’গো হেসে।
এই বাংলায় দৃষ্টি যেদিকে যায়,
আছে ফসলের মাটি চিত্র বিচিত্র
রংয়ের মেলা,
পাখিরা নীল আকাশে উড়ে উড়ে করে খেলা।
দেশ বিদেশের খবরের শিরোনামে
দেখি রোজ যার নাম,
আমার সোনার বাংলা গানে
অ্যাসেম্বলিতে রোজ ছেলে-মেয়েরা
দেয় তার দাম।
এই মাটিতে হাইড্রোজেন ফসফরাস
পটাশিয়াম অক্সিজেন দিয়ে ভরা,
মানচিত্রটি ও তাই লাল সবুজ দিয়ে গড়া।
জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...