
লটারি
মোঃ রফিকুল ইসলাম
আবার এলো লটারি
তাই দেখে গ্রামের লোকজন,
লটারি কাটার জন্য করছে সবাই কাড়াকাড়ি।
লটারিতে আছে অনেক পুরষ্কার
তাই দেখে গ্রামের লোকজন
করছে সবাই চিৎকার।
পুরষ্কারের লোভে, লোভে যাচ্ছে দলে, দলে
সেখানে গিয়ে লটারিটা কাটছে খুশি মনে।
বিশ টাকায় লটারি কাটতে
গ্রামের লোকজন পাচ্ছে কি যে আরাম,
কিন্তু লটারি কাটা যে হারাম, হারাম।
পাড়ার পোলাপানরা মায়ের
কাছে গিয়ে করছে আচল টানাটানি
বিশ টাকা দাও মা গো,
লটারির একটি টিকিট কিনে আনি।
তা না হলে যে মা গো,
লটারির গাড়ি তাড়াতাড়ি যাবে আবার চলি।
পোলাপানরা সেই লটারির টিকিট
নিয়ে বাড়ি, বাড়ি ঘুরে
অন্যদের কাছে বলে বেড়ায় লটারির
পুরষ্কার আজ আসবে আমাদের ঘরে।
জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...