
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের মাজবাড়ী অ্যাফেয়ার ইয়াং ক্লাবের আয়োজনে প্রিমিয়ার লিগ সিজন-৪ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে মাজবাড়ী মাঠে উদ্বোধনী খেলায় মাজবাড়ী ডমিনেটরস ফুটবল একাদশ বনাম রবিউল ওয়ারিয়র্স একাদশ অংশ নেয়।
উক্ত ফুটবল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনাহাটা ডিগ্রি কলেজের সভাপতি ফজল-এ-খুদা তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বনিজার রহমান বাটুল ও সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু সাঈদ, আনিছুর রহমান, মোশাররফ হোসেন, বনিজার মাস্টার, লিয়াকত আলী, মানিক মিয়া, মোজাফফর রহমান ভুলু, বিএনপির নেতা আব্দুল কাদের, ফজলুল হক, শাকিল আহমেদ, শাহাদত হোসেন স্বপন, আব্দুল ওয়াদুদ, আমিনুর রহমান, কাজিউল ইসলাম কাজল, ধুনট উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক আল আমিন সরকার, ইউনিয়ন যুবদল নেতা রিপন মিয়া, মিনার হোসেন, মাসুদ শেখ, কৃষকদল নেতা শফিকুল ইসলাম, ওলামাদল নেতা এইচ এম জাহিদ সরকার।উল্লেখ্য,খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন অ্যাফেয়ার ইয়ং ক্লাবের সভাপতি মুন্নু মিয়া ও সাধারণ সম্পাদক নুর আলম।