সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

নাটোরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) নাটোর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নাটোর জেলা স্টেডিয়ামে “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় সিংড়া উপজেলা ও বড়াইগ্রাম উপজেলা দল মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ডিআইজি ও সভাপতি পুলিশ সুপার, নাটোর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআইজি বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং সফলভাবে টুর্নামেন্ট আয়োজন ও সম্পন্ন করায় আয়োজক, খেলোয়াড় ও উপস্থিত ক্রীড়াপ্রেমী দর্শকদের ধন্যবাদ জানান। ডিআইজি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার একটি কার্যকর মাধ্যম। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। এর মধ্য দিয়ে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনের পথ আরও সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নাটোরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top