সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

সাভারে দুই ইউনিয়নে গ্রাম আদালতের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন

[print_bangla]

ঠাকুর প্রসাদ রায়, সাভার (ঢাকা) প্রতিনিধি-

ঢাকার সাভার উপজেলার সাভার ইউনিয়ন ও আমিনবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।পরিদর্শনকালে দুই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তি, শুনানি প্রক্রিয়া, মামলার নথিপত্র সংরক্ষণ এবং বিচার প্রার্থী জনগণকে দ্রুত ও সহজে সেবা প্রদানের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।
পরিদর্শনকালে সাভার ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন রাহাত খান, সহকারী কমিশনার (ভূমি), সাভার, ঢাকা; মোহাম্মদ আরিফ হোসেন, প্যানেল চেয়ারম্যান; মো. এমদাদ হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা; মো. মিঠু হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর; শিউলী আক্তার ও মুনায়েম খান, উদ্যোক্তা এবং আছমা উল হোসনা, উপজেলা কো-অর্ডিনেটর, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় প্রকল্প, সাভার, ঢাকা। এ সময় সাভার ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। অন্য দিকে আমিনবাজার ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন মো. রিয়াজ উদ্দিন ফালান, প্যানেল চেয়ারম্যান; মো. চাঁন মিঞা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা; মো. আলী আশরাফ সোহান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর; ফিরোজ আহমেদ, উদ্যোক্তা এবং আছমা উল হোসনা, উপজেলা কো-অর্ডিনেটর, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় প্রকল্প, সাভার, ঢাকা। এ ছাড়াও আমিনবাজার ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে গ্রাম আদালতের মামলা পরিচালনা ও নিষ্পত্তির অগ্রগতি, প্রয়োজনীয় রেজিস্টার ও নথিপত্র সংরক্ষণ এবং বিচারপ্রার্থী জনগণকে সেবা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই জনগণের দোরগোড়ায় কার্যকর বিচারসেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করা প্রয়োজন। পরিদর্শন শেষে গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত ও যথাযথভাবে পরিচালনা, মামলার নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ এবং জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাভারে দুই ইউনিয়নে গ্রাম আদালতের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন

১৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top